সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে;সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম।
সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ; মধ্যপ্রাচ্য ইনচার্জ ফারুক আহমেদ চান জানান প্রতিনিধি জানান;
সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়: সৌদি আরব প্রতিনিধি :
সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ ;
শারিরীকভাবে অসুস্থ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামানায়, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির খতমে কোর আন ওদোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাথে সৌদি আরব পূর্বাঞ্চল সাংবাদিক ফোরামের মত বিনিময় অনুষ্ঠিত
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রিয়াদের সুযাইদীতে বাংলাদেশী নতুন প্রতিষ্ঠান চাঁদপুর সুপার মার্কেটের উদ্বোধন অনুষ্ঠিত
কুমিল্লায় সাংবাদিক রুস্তম খানের উপর সন্ত্রাসী হামলা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে;সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম।

<span;>ফারুক আহমেদ চান, সৌদি আরব২৬মার্চ ২০২৬ইং

<span;>বিজাতীয় অপসংস্কৃতির বিরুদ্ধে দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে সৌদি আরবের রিয়াদে ‘এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব ২৮’ অনুষ্ঠানের আয়োজন করে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরাম।
<span;>প্রবাসে বিজাতীয় অপসংস্কৃতির বিরুদ্ধে দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে এসেছে এনটিভি। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বিনোদনের জন্য ‘প্রবাস বিনোদন পর্ব ২৮’ আয়োজন করেছে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরাম।

<span;>গত বৃহস্পতিবার রাত ৯টায় রিয়াদের এক্সিট ২৮ এর আল পাখামা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বরাবরের মতোই এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিলো রিয়াদের  বাথা সানসিটি মেডিকেল সেন্টার, সকার ফিটনেস, আমিয়াল গ্রুপ,, রাসেল ট্রাভেলসও রেস্টুরেন্ট, বি এন্ড এল গ্লোবাল কোম্পানি, ফাইজা এন্ড মারওয়া কোম্পানি লিমিটেড, এ কে রিয়াদ পার্ক, পারফেক্ট গ্লোবাল  কোম্পানি লিমিটেড(ফ্রিজিসি) , আল সাবা ফোর্ড স্টোর টুপ,নুর কিমাম ফর ট্রেডিং  কোম্পানি, বাথা ইয়াসমিন রেস্টুরেন্ট।

<span;>অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক  ফোরামের সভাপতি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলী হাসান কিরণ, প্রধান অতিথি ছিলেন   রিয়াদ সানসিটি মেডিকেল এর এমডি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের  আহবায়ক  আব্দুল্লাহ আল মামুন,প্রধান আলোচক ছিলেন জনপ্রিয় আমিয়াল গ্রুপের  সিইও ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া  ।আলোচনা পর্ব  উপস্থাপনা করেন এন টিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান ও রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় । অনুষ্ঠানে সার্বিক কারিগরী সহযোগিতায় ছিলেন রিয়াদে বাংলাদেশ থিয়েটার ।

<span;>পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর এনটিভি  সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

<span;>অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। তিনি অংশগ্রহণকারী শিল্পী, দর্শক, বিজ্ঞাপন দাতাসহ সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

<span;>অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন আয়োজন সত্যিই প্রশংসনীয় ও ভালো উদ্যোগ। এনটিভির সৌদি আরব প্রতিনিধির তত্ত্বাবধানে  রিয়াদে এনটিভি সাংস্কৃতিক ফোরামের ব্যানারে নিয়মিত প্রবাস বিনোদন অনুষ্ঠান  হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

<span;>সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ-বিদেশের  শিল্পীরা নাচ, গান, কবিতা ও কৌতুক পরিবেশন করেন।
<span;>অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আশরাফ উদ্দিন শাহিন, রাসেল আহমেদ, বেলাল হোসেন,ফারুক হোসেন পাটোয়ারী, ফিরোজ আহমেদ নয়ন, এনটিভি দর্শনের রিয়াদ মহানগরী সভাপতি ইনভেস্টর স্বপন হাওলাদার,  লক্ষ্মীপুর জেলার আলিফ মিম হসপিটাল এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব আমির হোসেন,ইনভেস্টার সাইফুল্লাহ সানাউল্লা আপন তাজ  প্রমুখ।স্বাধীনতার সকল শহীদদের ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায়  বিশেষ দোয়া করা হয়

<span;>অনুষ্ঠানটি উপভোগ করেন সৌদি আরবের প্রবাসী  ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১