বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ ;
শারিরীকভাবে অসুস্থ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামানায়, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির খতমে কোর আন ওদোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাথে সৌদি আরব পূর্বাঞ্চল সাংবাদিক ফোরামের মত বিনিময় অনুষ্ঠিত
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রিয়াদের সুযাইদীতে বাংলাদেশী নতুন প্রতিষ্ঠান চাঁদপুর সুপার মার্কেটের উদ্বোধন অনুষ্ঠিত
কুমিল্লায় সাংবাদিক রুস্তম খানের উপর সন্ত্রাসী হামলা
পিআরসহ নানা দাবিতে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল : মির্জা ফখরুল
বিশ্বাস সততা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায়, টোকিও সেট গ্রুপ অফ কোম্পানির ৩৩ তম বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তারা একথা বলেন :ফারুক আহমেদ চান, মধ্যপ্রাচ্য ইনচার্জ!
কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

১৬ টি দল নিয়ে সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ১২ই সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে

;ফারুক আহমেদ চান,মধ্য প্রাচ্য ইনচার্জ!!

সৌদি আরব প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে সামনে রেখে সংবাদ সম্মেলন রাজধানী রিয়াদের ইয়াসমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসের মাটিতে এই প্রথম বৃহত্তর পরিসরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার লক্ষ্যে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ১২ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হতে যাচ্ছে।

প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের
সিইও মোঃ মকবুল হোসেন
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রিমিয়ার লিগ বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বাংলাদেশের ১৬টি জেলার প্রবাসী ক্রিকেট দল এই খেলায় অংশ নিচ্ছেন এবং সৌদি আরব ক্রিকেট বোর্ডের মাধ্যমে খেলার অনুমতি লাইসেন্স নিয়েছেন বলেও তিনি জানান।

ফখরুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের কার্যকরী সদস্য স্বপন আহমেদ হৃদয় ,মোঃ সালাউদ্দিন আহমেদ ।

সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান, যমুনা টিভি সৌদি আরব প্রতিনিধি সেলিম উদ্দিন দিদার, মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানান
এবারের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট আসরে বাংলাদেশ থেকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আবিদ হোসেন সামি,
পাকিস্তানের শাহিদ আফ্রিদি।

বাংলাদেশ এবং পাকিস্তানের ৫০ জন আইকনিক
ক্রিকেটাররা খেলায় অংশ নিবেন।
খেলার মাঠে আইন-শৃঙ্খলা এবং ক্রিকেটারদের নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ২০২৫ টুর্নামেন্ট কে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১