বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ ;
শারিরীকভাবে অসুস্থ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামানায়, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির খতমে কোর আন ওদোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাথে সৌদি আরব পূর্বাঞ্চল সাংবাদিক ফোরামের মত বিনিময় অনুষ্ঠিত
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রিয়াদের সুযাইদীতে বাংলাদেশী নতুন প্রতিষ্ঠান চাঁদপুর সুপার মার্কেটের উদ্বোধন অনুষ্ঠিত
কুমিল্লায় সাংবাদিক রুস্তম খানের উপর সন্ত্রাসী হামলা
পিআরসহ নানা দাবিতে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল : মির্জা ফখরুল
বিশ্বাস সততা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায়, টোকিও সেট গ্রুপ অফ কোম্পানির ৩৩ তম বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তারা একথা বলেন :ফারুক আহমেদ চান, মধ্যপ্রাচ্য ইনচার্জ!
কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

শহীদ মিনার থেকে ৪ দফা দাবি আন্দোলনকারীদের

গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ কয়েকটি দাবিতে দ্রোহযাত্রা কর্মসূচি করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছেন  শিক্ষার্থী-শিক্ষক, শ্রমিক, সাংস্কৃতিককর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, বুদ্ধিজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।দ্রোহযাত্রা কর্মসূচি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ চার দফা দাবি জানানো হয়। এতে অংশ নিয়ে চার দাবি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগিব নাঈম।

দাবিগুলো মানতে আগামী রবিবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মোহাম্মদ।প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টায় প্রেস ক্লাব থেকে গণমিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে হাইকোর্টসংলগ্ন কদম ফোয়ারা মোড় প্রদক্ষিণ করে দোয়েল চত্বর হয়ে টিএসসি হয়ে শহীদ মিনারে এসে অবস্থান নেন আন্দোলনকারীরা।

গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী-জনতাকে হত্যার দায়ে সরকারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী-জনতার দ্রোহযাত্রা কর্মসূচি থেকে এই চার দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হলো রবিবারের মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে, কারফিউ তুলে দিতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং সরকারকে পদত্যাগ করতে হবে। রবিবারের মধ্যে এসব দাবি মানা না হলে রবিবার আবারও প্রেস ক্লাব থেকে গণপদযাত্রা কর্মসূচি শুরু হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১